1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে বাড়ি ধস, নিহত বেড়ে ২৫ - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে বাড়ি ধস, নিহত বেড়ে ২৫

  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪১৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

প্রবল বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে পৃথক বাড়ি ধসের ঘটনায় নিহত বেড়ে ২৫ জনের দাঁড়িয়েছে। 

শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও সুরিয়া নগরে ভারি বর্ষণে দুটি বাড়ি ভেঙে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। 

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু  জানিয়েছে, ভাসি নাকা এলাকার চেম্বুরে ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিক্রোলির সুরিয়া নগর এলাকায় তিন জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ।

শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যেই চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা পানির নিচে। আরও পাঁচ দিন মুম্বাইয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION