1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু'র সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এলজিইডি'র নবনিযুক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এলজিইডি’র নবনিযুক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার

  • Update Time : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩১৭ জন পঠিত

স্টাফ রিপোটার কে এম সাইফুর রহমান,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর নবনিযুক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে এলজিইডি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শচীন্দ্র নাথ হালদার, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবির, সদর উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচি, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় এলজিইডি কর্তৃক নির্মাণাধীন বাঘিয়ারকূল ঘাটলা, পাটগাতী বঙ্গবন্ধু বোট ল্যান্ডিং, টুঙ্গিপাড়া শ্মশান, উপজেলা পরিষদ কমপ্লেক্স সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
এরপরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ জেলা এলজিইডি ভবনে পৌঁছালে সেখানে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের নেতৃত্বে অন্যান্য প্রকৌশলীগণ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে তিনি জেলা এলজিইডি ভবনের সৌন্দর্যবর্ধনের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন।
পরে বিকালে তিনি জেলা এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা ও উপজেলা পর্যায়ের সকল প্রকৌশলীগণদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION