1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় অসহায় পরিবারকে ভিটে ছাড়ার পায়তারা - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

কোটালীপাড়ায় অসহায় পরিবারকে ভিটে ছাড়ার পায়তারা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৯৯৭ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক অসহায় পরিবারকে ভিটে ছাড়া করার  পায়তারা করছে একটি  প্রভাবশালী মহল । উপজেলার লাখিরপাড়  গ্রামে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায় ,এলাকার সোনামদ্দিন ফকিরের ছেলে বাদশা ফকির (৪৫) এর প্রতিবেশী কদম আলী ফকিরের ছেলে বাদল ফকির (৫০) এর সাথে দীর্ঘদিন যাবৎ বসত ভিটে সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। এর জেরধরে অসহায় বাদশা ফকিরকে মারপিাট  করে প্রতিপক্ষ। এ ব্যাপারে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ দফায় দফায় সালিশ বৈঠকে জায়গা ভাগবাটোয়ারা করে দেয়।কিন্তু বাদল ফকির উক্ত বাটোয়ারা অমান্য করে। এবং বাদশা ফকিরের বসত ঘর ভেঙ্গে নিতে বাধ্য করে ।

বাদশা ফকির সাংবাদিকদের    বলেন – আমি অসহায় ,প্রতিপক্ষ প্রভাবশালী , বাদল ফকির ,করোম নাগারচী ও বাবলু নাগারচী ক্ষমতার দাপট দেখিয়ে গ্রামীদের মাধ্যমে আমার ঘর দরজা ভেঙ্গে নিতে বাধ্য করে, কিছুদিন পূর্বে আমার দলিলপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট করে নিয়ে যায় , আমার জায়গা তাদের নামে দলিল করেছে, আমি এখন পরিবার  পরিজন নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করছি, আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

প্রতিপক্ষ বাদল  ফকির জানান- আমার জায়গা সঠিক ভাবে বুঝে পাইনি। করোম নাগারচী বলেন – আমি কোনা কথা বলতে রাজি না । এ ব্যাপারে বাদশা ফকির বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন । এ বিষয়ে কোটালীপাড়া থানার  এস আই দবির হোসেনের  সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-  একটি অভিযোগ দায়ের হয়েছে , ঘটনাস্থল পরিদর্শন করে ,উভয় পক্ষকে থানায়  হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION