1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে গুপ্তধনের খোঁজে নিজ বাড়ীর আঙ্গিনায় বিশাল গর্ত খুড়েছেন এক ব্যক্তি ॥ এলাকায় চাঞ্চল্য - Bangladesh Khabor
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি কুষ্টিয়ায় বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মানববন্ধন কোটালিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিক কামাল হোসেনের মৃত্যু, দাফন সম্পন্ন সোনারগাঁয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদৃভগবদ্ এর আলোচনায় সবুজ চন্দ্র সরকার এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

গৌরনদীতে গুপ্তধনের খোঁজে নিজ বাড়ীর আঙ্গিনায় বিশাল গর্ত খুড়েছেন এক ব্যক্তি ॥ এলাকায় চাঞ্চল্য

  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৭২ জন পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিবিশ্বজিত সরকার বিপ্লব,
বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা গ্রামের ইউনুস সরদার (৫৫) নামের এক ব্যাক্তি তার নিজ বসতবাড়ির আঙ্গিনায় বিশাল গর্ত খুড়ে গুপ্তধন খোঁজাখুজি করতে গিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা গুপ্তধনের গর্ত দেখতে সেখানে ভীর করছে। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি গন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন উপজেলার ভূরঘাটা গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরদারের ছেলে ইউনুস সরদার (৫৫) ও তার কয়েকজন সহযোগী মিলে গত শনিবার (৫জুন) থেকে গুপ্তধনের লোভে তার নিজবাড়ীর আঙ্গিনায় গর্ত খোড়া শুরু করে। সোমবার (৮জুন) রাতে তারা গর্ত খোড়ার কাজ শেষ করে। এরই মধ্যে ঘটনাটি এলাকায় জানাজানি হলে দ্রুত গর্তটি ভরাট করে ইউনুস সরদার তার সহযোগীদের নিয়ে গাঁ ঢাকা দেয়। তবে ওখানে কোন গুপ্তধন পাওয়া গেছে কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এস.আই খাইরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি শুনে তিনি ও স্থানীয় জনপ্রতিনিধিগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চললেও গর্তখোড়াদের দলনেতা ইউনুস সরদার পলাতক রয়েছেন। তাকে নাগালে পাওয়া না গেলে ঘটনার আসল রহস্য জানা যাবেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION