1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন স্বামী গ্রেফতার - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

গৌরনদীতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন স্বামী গ্রেফতার

  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৭৭১ জন পঠিত

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি॥এসএম ওমর আলী সানি
স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় বরিশালের গৌরনদী উপজেলার সাহাজিরা গ্রামে পূর্ণিমা আক্তার মীম নামের এক গৃহবধুকে পাশবিক নির্যাতন চালিয়ে গুরুতর জখম করা হয়েছে স্বামী শফিকুল সরদার। সে সাহাজিরা গ্রামের মৃত ফজলু সরদারের পুত্র। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধুর পিতা সৈয়দ মনিরুজ্জামান কাঞ্চন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মে রাতে দেড় লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী পূর্ণিমা আক্তার মীমকে রক্তাক্ত জখম করে স্বামী শফিকুল সরদার। পরের দিন ৩০ মে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পূনির্মাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে রবিবার সকালে নির্যাতিতা গৃহবধু পূর্ণিমাকে উদ্ধার করা হয়, এবং অভিযান চালিয়ে মামলার আসামি শফিকুল সরদারকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতের হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION