1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বপ্নপূরণ হলো একটি মাটির রাস্তার ॥ এলাকাবাসীর মুখে হাঁসি - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

স্বপ্নপূরণ হলো একটি মাটির রাস্তার ॥ এলাকাবাসীর মুখে হাঁসি

  • Update Time : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৪৬৫ জন পঠিত

,আগৈলঝাড়া (বরিশাল)থেকে ॥এসএম ওমর আলী সানি
বিলের মধ্যে বসতবাড়ি নির্মান করে দুইশ’ বছর যাবত বসবাস করে আসছিলো বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার ও বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠি গ্রামের শতাধিক পরিবার। শুকনো মৌসুমে পরিবারগুলোর যাতায়তের পথ ছিলো জমির আইল আর বর্ষার মধ্যে যাতায়ত করতে হতো ডিঙ্গি নৌকা, তালের ডোঙ্গা কিংবা ভেলায় চড়ে।
যাতায়তের আধুনিকতা না থাকায় ওইসব পরিবারের মেয়েদের এতোদিন ভালো কোন বরের কাছে বিয়ে পর্যন্ত দিতে পারেননি। শুধুমাত্র রাস্তার অভাবে পরিবারগুলোর শিশুরা ঝড়ে পরতো শিক্ষাজীবন থেকে। একটি মাটির রাস্তাই ছিলো যাদের স্বপ্ন। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু অবশেষে দেড় কিলোমিটার মাটির রাস্তা নির্মান করে দুইশ’ বছর পর বিলের ওই পরিবারগুলোর স্বপ্নপূরন করা হয়েছে।
বাঘার গ্রামের প্রবীন বাসিন্দা হরলাল রায়, শরৎ বিন্দু রানী, মানিক লাল বেপারী, কলেজ ছাত্রী মৌমিতা বেপারী, সুপ্রিয়া হালদারসহ একাধিক ব্যক্তিরা জানান, গত দুইশ’ বছরপূর্বে তাদের পূর্ব পুরুষরা বাঘার বিলের মধ্যে বসতি নির্মান করে বসবাস করে আসছেন। তাদের যাতায়তের জন্য ছিলোনা কোন রাস্তা। এমনকি বিলের মধ্যে দিয়ে রাস্তা নির্মান করা কষ্টকর হওয়ায় কোন জনপ্রতিনিধিই এতোদিন এগিয়ে আসেনি। অতি সম্প্রতি মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর কাছে বিলের মধ্যে দিয়ে রাস্তা নির্মানের দাবী করেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুইশ’ বছর পর দেড় কিলোমিটারের মাটির রাস্তা নির্মান করা হয়।
এবিষয়ে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, তার ইউনিয়নের বাঘার গ্রামের ও পাশ্ববর্তী বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠী গ্রামের প্রায় শতাধিক পরিবার দীর্ঘ দুইশ’ বছরের অধিককাল যাবত বিলের মধ্যে বসবাস করে আসছে। পরিবারগুলো দুই গ্রামের মূল সড়ক থেকে বিছিন্ন ছিলো। তাই ওই পরিবারগুলোকে গ্রামের মূল সড়কের সাথে সম্পৃক্ত করার লক্ষে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র অনুপ্রেরনায় রাস্তা নির্মাণ শুরু করা হয়। মাত্র এক সপ্তাহের মধ্যে ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটির রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে।#

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION