1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৫ মাসের ভ্রুণ হত্যা করে প্লাস্টিকের কৌটায় ফ্রিজে দেখে দিয়েছে আগৈলঝাড়ায় স্বামীকে ফাঁসাতে স্ত্রীর এ কেমন বর্বরতা! - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

৫ মাসের ভ্রুণ হত্যা করে প্লাস্টিকের কৌটায় ফ্রিজে দেখে দিয়েছে আগৈলঝাড়ায় স্বামীকে ফাঁসাতে স্ত্রীর এ কেমন বর্বরতা!

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৭৫ জন পঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি॥এসএম ওমর আলী সানি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামে স্বামীকে ফাঁসিয়ে দিতে নিজের গর্ভের ৫ মাস বয়সের ভ্রুণ হত্যা করে বর্বরতার আশ্রয় নিয়েছে এক পাষন্ড স্ত্রী। খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। বুধবার ১৯ মে প্লাস্টিকের কৌটায় ভিতরে ভ্রুণটি ফ্রিজে দেখে দিয়েছে। বিষয়টি তাৎক্ষনিক এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর পূর্বে বেলুহার গ্রামের সিরাজ ভূঁইয়ার কন্যা সুমাইয়া আক্তারের সাথে গৌরনদী উপজেলার বিল্বগ্রাম এলাকার সাত্তার ঘরামীর পুত্র জামাল ঘরামীর সামাজিকভাবে বিয়ে হয়। অতিসম্প্রতি তাদের দাম্পত্য কলহের কারণে অন্তঃস্বত্তা সুমাইয়া তার বাবার বাড়ি চলে আসে।
সুমাইয়া আক্তার (২২) জানান, বাবার বাড়িতে আশ্রয় নিয়ে স্বামীর সাথে অভিমান করে ওষুধ সেবনের মাধ্যমে নিজ গর্ভের সন্তানের ভ্রুণ নষ্ট করার পর মৃত অবস্থায় সে ওই ভ্রুণ প্রসব করে। পরবর্তীতে ভ্রুনটি একটি প্লাস্টিকের কৌটার মধ্যে রেখে পাশের বাড়ির আব্দুর রশিদ ভূঁইয়ার ফ্রিজে রাখে সুমাইয়া।
এব্যাপারে আব্দুর রশিদ ভূঁইয়ার কন্যা জানায়, বুধবার (১৯ মে) সন্ধ্যায় ফ্রিজ পরিস্কার করতে গিয়ে প্লাস্টিকের কৌটা খুলে ভিতরে ভ্রুণ দেখতে পায়। ওই কৌটাটি আমাদের ফ্রিজে রেখেছিলো সুমাইয়া আক্তার।
অভিযুক্ত সুমাইয়া আক্তার জানান, বর্তমানে আমার স্বামী আমাকে ভরন-পোষন না দেওয়ার কারনে আমি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য হয়েছি। এরপর ওই ভ্রুণটিকে আমি আদালতে হাজির করার উদ্দেশ্যে পাশের বাড়ির আব্দুর রশিদ ভূঁইয়ার ফ্রিজে রেখেছিলাম।
নাম প্রকাশে অনিছুক এলাকাবাসী জানান, গর্ভের সন্তান বা ভ্রুণ নষ্ট করা আইনত অপরাধ। তারপরেও স্বামীকে ফাঁসাতে সেই ভ্রুণ অন্যের ফ্রিজে রেখে বর্বরতার পরিচয় দিয়েছে ওই নারী। এমনকি বিষয়টি জানাজানি হওয়ার পর কৌশলে ওই প্লাস্টিকের কৌটাটি গায়েব করে ফেলেছে সুমাইয়া আক্তার এক অভিযোগ রয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েতদন্ত করেছেন। পুরো ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION