1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে আবাসিক হোটেল থেকে ২ জোড়া কপোত-কপোতি সহ ম‍্যানেজার আটক - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

বিরামপুরে আবাসিক হোটেল থেকে ২ জোড়া কপোত-কপোতি সহ ম‍্যানেজার আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৬৩ জন পঠিত
দিনাজপুর জেলা প্রতিনিধিঃমোঃ সাইফুল ইসলাম,
পবিত্র রমজান মাসেও থেমে নেই আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ। টাকার লোভে দিন দিন মানুষের মনুষ্যত্ব যেন হারিয়ে যেতে বসেছে। হালাল-হারামের তোয়াক্কা না করে শুধু টাকা ইনকামের প্রতিযোগিতায় লিপ্ত কিছু মানুষ।
আর এদের রুখতে প্রশাসন থেকেও শুরু হয়েছে বিশেষ অভিযান। তেমনি দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ২টি আবাসিক হোটেলে (ঢাকা বোডিং সহ) অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত দুই (২) জোড়া কপোত-কপোতি সহ ম‍্যানেজারকে আটক করে আজ মঙ্গলবার (১১ মে) ভ্রাম‍্যমান আদালতে সাজা প্রদান করা হয়। ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
 এতে সহযোগিতা করেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
এ দুটি আবাসিক হোটেল সহ আরো কয়েকটি আবাসিক হোটেলে দীর্ঘদিন থেকেই অবৈধ ও অসামাজিক কর্মকান্ড চলে আসছিল বলে অভিযোগ রয়েছে। ইতিপূর্বেও কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এ ধরনের অসামাজিক কার্যকলাপের দায়ে অভিযুক্তদের কারাদন্ড প্রদান করা হয়েছিল। কিন্তু জামিনে বা সাজা খেটে জেল থেকে বেরিয়ে এসে পুনরায় তারা এ অবৈধ ধান্দা শুরু করে।
বিরামপুরে এ ধরনের আবাসিক হোটেলগুলোতে স্থায়ীভাবে অবৈধ কার্যকলাপ বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
ওসি মনিরুজ্জামান জানান, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ যাতে না হয়, সেজন্য কঠোর নজরদারি করা হবে। এছাড়াও কোন আবাসিক হোটেলের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ কোন অভিযোগ পাওয়া গেলে সাথে সাথেই প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION