1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাওরাইদ ইউনিয়নে সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন শারফুল ইসলাম - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

কাওরাইদ ইউনিয়নে সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন শারফুল ইসলাম

  • Update Time : শনিবার, ৮ মে, ২০২১
  • ৮১৯ জন পঠিত

গাজীপুর থেকে এস.এম দুর্জয়ঃ

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গরীব অসহায় কর্মহীন হয়ে পড়া প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন  গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামীলীগ নেতা এবং বিশিষ্ট শিল্পপতি মোঃ শারফুল ইসলাম।৮মে শনিবার দুপুরে কাওরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড ধামলই স্কুল মাঠে  অসহায় গরীব মানুষের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী নিজ হাতে বিতরণ করেন।চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শারফুল ইসলাম গত ২৮ এপ্রিল কাওরাইদ ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ঈদ সামগ্রী বিতরণের কাজ শুরু করেন,পরে ধাপে  ধাপে বিদায় গ্রাম ,যোগীরছিট,নয়াপাড়া, শিমুলতলী,নাটকের বাজার, হয়দেবপুর,গলদাপাড়া, কাওরাইদ,সোনাব গ্রাম,বেলদিয়া,নান্দিয়া সাঙ্গুন গ্রামসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড মিলিয়ে প্রায় সাড়ে ৩ হাজার অসহায় গরীব হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী সাবান,সেমাই,চিনি,  পোলাও চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী  তিনি তার নিজ হাতে বিতরণ করেছেন।কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃশারফুল ইসলাম বলেন,সারাবিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ  মহামারী আকারে ধারণ করায় দেশব্যাপী চলছে লকডাউন।গরীব অসহায় হতদরিদ্র পরিবার কর্মহীন হয়ে পড়ায়  লকডাউন ও সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে   মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  নির্দেশনায় কাওরাইদ ইউনিয়নে গরীব অসহায় হতদরিদ্র প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের  মাঝে আমার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে ঈদ সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও সুষ্ঠু ভাবে  বিতরণ করেছি।শারফুল ইসলাম  সমাজের সকল বিত্তশালীদের উদ্দেশ্য করে বলেন আপনারা সকলেই অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।অসহায় গরীব মানুষ গুলো যেন ঈদের আনন্দ এটুকু উপভোগ করতে পারেন।এসময় শারফুল ইসলাম আরো বলেন,আমি কাওরাইদ ইউনিয়নের অসহায় গরীব সাধারণ মানুষের পাশে আছি এবং সবসময়  থাকবো,তিনি কাওরাইদ ইউনিয়নের সেবক হিসেবে থাকতে চান।তিনি কাওরাইদ ইউনিয়নসহ  সকলকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করেন।ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কাওরাই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুদ্দিন, কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান দুর্জয়সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION