1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অবশেষে গৌরনদীতে অর্ধ ডজন মামলার আসামি বেদে সর্দার স্বপন হাওলাদার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

অবশেষে গৌরনদীতে অর্ধ ডজন মামলার আসামি বেদে সর্দার স্বপন হাওলাদার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪৯৬ জন পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বিশ্বজিত সরকার বিপ্লব

বরিশালের গৌরনদী থানাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ও প্রতারনার অর্ধ ডজন মামলার আসামি মাদক বিক্রেতা বেদে সর্দার স্বপন হাওলাদারকে (৫০) ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টরকীচর এলাকায় এসআই সুশান্ত কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় টরকীচর জনৈক হারুন ফকিরের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বেদে পল্লীর একাংশের সর্দার মাদক স¤্রাট স্বপন হাওলাদার দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে আটকের পর স্বপনের দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ ঘটনায় থানার এসআই সুশান্ত কুমার বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করে।
পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান আরো জানান, গ্রেফতারকৃত বেদে পল্লীর একাংশের সর্দার মাদক স¤্রাট স্বপনের বিরুদ্ধে গৌরনদী, ভোলার চরফ্যাশনসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION