1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির তালা ভেঙে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী দৌলতপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়লো বসতঘর নতুন বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: এমপি আবদুল গফুর গোপালগঞ্জে দ্রুতগতির মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত ১২ সোনারগাঁয়ে নাঈম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৩২ জন পঠিত

গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,

গাইবান্ধা সরকারি মহিলা কলেজের সামনে ১২ সেপ্টেম্বর দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও সমাবেশে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার, মাসুদা আক্তার, কলি রানী, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ।

বক্তাগণ বলেন, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ যদি পৌরসভার বাহিরে স্থানান্তর করা হয় তাহলে মেয়েরা নানা ধরনের সমস্যায় পড়তে পারে, তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে, কলেজের সামনে বখাটেদের উৎপাত বেড়ে যাবে স্বাভাবিকভাবে কলেজে যেতে পারবেনা, তাদের লেখাপড়ায় বাধা সৃষ্টি হবে। বক্তাগণ আরো বলেন পৌরসভার ভিতরে স্থাপনার মতো পর্যাপ্ত জায়গা আছে। সেখানে কলেজ স্থাপন করলে মেয়ে়রা নিরাপত্তা পাবে। তাই গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাইরে নেওয়ার চক্রান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION