1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে জামায়াতের ৬ নেতা গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

বিরামপুরে জামায়াতের ৬ নেতা গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১২৪৪ জন পঠিত
দিনাজপুর থেকে
দিনাজপুরের বিরামপুরে নাশকতার একটি মামলায় এজাহার নামীয় ৬জন আসামিকে গ্রেফতার করে দিনাজপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ৬জন জামায়াতে ইসলামের স্থানীয় নেতা হিসেবে পরিচিত এবং জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত।
 গ্রেফতারকৃতরা হলেন, ১) হাফিজুল ইসলাম (৫৪), পিতা- বেলায়েত হোসেন, সাং- চকপাড়া, ঈদগাহ আবাসিক এলাকা, ২) এনামুল হক (৪৩), পিতা- সামসুদ্দিন, সাং- প্রফেসর পাড়া, ৩) মজনুর রহমান (৪৮), পিতা- আব্দুর রহমান, সাং- দিওড় (দক্ষিণপাড়া), ৪) ইয়াকুব আলী (৪৭), পিতা- আব্দুস সাত্তার, সাং- শিমুলতলী (গড়েরপাড়), ৫) মোকছেদ আলী মন্ডল (৫০), পিতা- মৃত গিয়াস উদ্দিন, সাং- প্রফেসর পাড়া এবং ৬) মজিবুর রহমান (৫৭), পিতা- মৃত আরজ উল্ল‍্যাহ সরকার, সাং- হরিহরপুর (কাটলা), সর্ব থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর।
মামলার তথ‍্যানুযায়ী, নাশকতা ও অন্তর্ঘাত মূলক কর্মকান্ডে সংগঠিত হওয়ায় গত ১৬ই মার্চ পুলিশের এস,আই এরশাদ মিয়া বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২৬জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ২৫/২৬ জনকে আসামী করে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৩। গ্রেফতারকৃত ৬জন সে মামলায় এজাহার নামীয় আসামী।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জামায়াত নেতাদের গ্রেফতার ও আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION