1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে বিট পুলিশের উঠান বৈঠক - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

কালীগঞ্জে বিট পুলিশের উঠান বৈঠক

  • Update Time : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৫১১ জন পঠিত

 লালমনিরহাট থেকে মো.হাসমত উল্ল্যাহ,

পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা। বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি এই শ্লোগান কে সামনে রেখে লালমনিরহাট জেলার নির্দেশনায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেনের,নির্দেশনায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং, বাল্যবিবাহ ও পারিবারিক কলহ প্রতিরোধে চন্দ্রপুর ২৫নং বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

(২০শে মার্চ)২০২১ইং শনিবার দুপুর কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা, খামারভাতি, চন্দ্রপুর এলাকার সাধারন লোকজনকে সচেতন করতে বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে নারী নির্যাতন,বাল্যবিবাহ,মাদক,জুয়া,পারিবারিক কলহ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন এবং ২৫নং বিট পুলিশের ইনচার্জ মিঃ আলী।

উক্ত উঠান বৈঠক আলোচনা সভায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন,এস আই মিঃ আলী,বডারগার্ডা সহ এলাকার সকল শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।উঠান বৈঠক  সহ মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। অভিযান চলমান থাকবে।মাজিক দূরত্ব বজায় রেখে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন এলাকার গ্রামে গ্রামে গিয়ে ২৫নং বিট পুলিশের উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে। তিনি জনগণকে নিজ এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, বাল্যবিয়ে, যৌতুকসহ অন্যান্য সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION