1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকার কৃষক ও কৃষিবান্ধব ”মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

সরকার কৃষক ও কৃষিবান্ধব ”মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪৩৮ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়,

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, কৃষক ও কৃষিকে বাঁচাতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা কৃষকের দোড় গোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। এখন সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। কৃষিপণ্য নিয়ে কাঁদতে হয় না। বর্তমান কৃষি বান্ধব আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষিকে বাঁচিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে যাচ্ছে। বাংলাদেশ সব দিক থেকে উন্নত ও সমৃদ্ধ হবে, সেই লক্ষ্যেই বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছে। ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট বীজ অধিদপ্তরের আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাটরচাষীদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

এসয়ম নির্বাচিত ২ হাজার পাট চাষীর প্রত্যেককে ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ৩ কেজি এমওপি ও তোষা-৮ (রবি-১) জাতের পাট বীজ বিনামূল্যে প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম এর সভাপতিত্বে সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION