1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪৪৬ জন পঠিত

জয়পুরহাট থেকে ফারহানা আক্তার ,

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  এ সময়ে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন বর্তমান আওয়ামী সরকার বাংলাদেশের এমন কোন জনপথ নেই যেখানে শেখ হাসিনার উন্নয়ন বিদ্যুৎ থেকে রাস্তাঘাট দৃশ্যমান নয় এ কথা দেশে কেউ বলতে পারবেনা। বৃহস্পতিবার সকাল ১১টায় আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজ মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মন্ডলের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু।

এ সময়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও (জিপি) এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম সোলায়মান আলী।

সম্মেলনটির সঞ্চালনা করেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর। এ সম্মেলনে সাধারণ কাউন্সিলারদের ভোট গ্রহন শেষে সন্ধায় আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  এস, এম কামাল হোসেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি হিসেবে অধ্যক্ষ মোকছেদ আলী ও  সাধারন সম্পাদক হিসেবে আহসান কবির এ্যাপ্লব এর নাম ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION