1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাহারোলে ৬০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার” ৩ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কাহারোলে ৬০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার” ৩

  • Update Time : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৭০ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়,

কাহারোলে অভিনব কায়দায় মাদক বিক্রয়ের সময় ৬০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার ১০মার্চ বিকাল সাড়ে ৪টার সময় কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলীর নেতৃত্বে, এসআই আরিফ হোসের সহযোগিতায় ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের দক্ষিন মহেশপুর গ্রামের চৌরাস্তা নামক স্থানে সার ও কীটনাশক বিক্রেতা সোহেল রানার দোকানে এন্ট্রাকল বিষের কাটুনে করে ফেন্সিডিল বিক্রয় করার সময় ৬০ বোতল ফেন্সিডিল সহ পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রসুলপুর গ্রামের মহিদুল ইসলামের পুত্র মোঃ সোহেল রানা, মোঃ নাকিম উদ্দীনের পুত্র মোঃ জহিদুল ইসলাম ও ডহন্ডা গ্রামের মোঃ শহিদুর রহমানের পুত্র মোঃ মাসুদ রানা। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাহারোল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলী। মামলা নং ৭,।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION