1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুজনের বোলিং নিয়ে উপহাস করলেন ইনজামাম - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

সুজনের বোলিং নিয়ে উপহাস করলেন ইনজামাম

  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ১১৩২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

ভারতের রায়পুরে চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। যেখানে সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের নেতৃত্বে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন খালেদ মাসুদ পাইলট, খালেদমাহমুদ সুজনসহ বাংলাদেশের সাবেক তারকারা।

এই টুর্নামেন্টে যখন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড লিজেন্ডদের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ড মাঠের লড়াইয়ে ব্যস্ত তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের একটি ভিডিও। যেখানে বাংলাদেশের সাবেক মিডিয়াম ফাস্ট বোলার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে উপহাস করতে দেখা গেছে ইনজামামকে। কবে তিনি নিশ্চিত হলেন যে, ক্রিকেটে তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে – সে বিষয়টি জানাতে গিয়ে সুজনকে উপহাসের পাত্র বানিয়ে ছেড়েছেন ইনজামাম।

ভিডিওতে উর্দুতে ইনজামাম বলেন, একটি ইনিংসে তাদের দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ। তিনি সাধারণ মানের মিডিয়াম পেসার ছিলেন। তিনি আমাকে বল করলেন। আমি তা উঁচু করে মেরে (অঙ্গভঙ্গি করে দেখিয়ে) গালিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাই। তখন আমি চিন্তা করতে থাকি, খালেদ মাহমুদের বলে যদি এভাবে আমি আউট হয়ে যাই তবে এটাই হয়ত আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়ে জানালেন যে, ক্রিকেটে আমার ক্যারিয়ার শেষ। আমাকে দিয়ে আর এ খেলা হচ্ছে না।

খালেদ মাহমুদ সুজনকে খাটো করে ইনজামামের এই বক্তব্য কবের তা নিশ্চিত না হওয়া গেলেও এটি বেশিদিন আগের নয়।তবে সুজনকে নিয়ে ইনজামামের এমন ব্যাঙ্গাত্মক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রিকেটপ্রেমী।তার মতো কিংবদন্তির অন্যদেশের ক্রিকেটারকে সম্মান জানানো উচিত এবং এমন  অবিবেচকের বক্তব্য তাকে মানায় না  বলে মন্তব্য করেছেন বহু ক্রিকেটপ্রেমী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION