1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ১৮০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করুন: রিজভী ভৈরবে যুবলীগ নেতাকে কু’পি’য়ে হ’ত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত পলাশবাড়ীতে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত   বাউফলে মাদকবিরোধী অভিযানে খোকন দফাদার গ্রেফতার স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার হতাশার মধ্যেই আরও একটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার-রেটের কারণে পুরো দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

হারারের স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় দুই ওভার পিছিয়ে থাকায় দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাচ শেষে আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট এই শাস্তি ঘোষণা করেন। আইসিসির আচরণবিধি অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়ম অনুযায়ী দুই ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ দলের ওপর ১০ শতাংশ জরিমানা আরোপ করা হয়েছে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় এবং প্রস্তাবিত শাস্তিতে সম্মতি দেওয়ায় এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের পারফরম্যান্সেও হতাশ করেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচেও জিম্বাবুয়েকে ১৪১ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিং ব্যর্থতায় ২৫ রানের পরাজয় বরণ করতে হয়েছিল সফরকারীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION