1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ স্থগিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর চিকিৎসক শূন্য, ভোগান্তিতে রোগীরা জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ স্থগিত

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১৬ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরে অভিষেক হওয়ার কথা বাংলাদেশ দলের। তবে মাহমুদউল্লাহ-আশরাফুল-রুবেলদের সেই অপেক্ষা বেড়েছে।

প্রযুক্তিগত কারণে পাকিস্তান বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টায় আরব আমিরাতের শারজায় ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগমুহূর্তে সেটি স্থগিতের ঘোষণা আসে। নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।

গত বছর ইংল্যান্ডে বসেছিল ডব্লিউসিএলের সর্বশেষ আসর। সেই আসরে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে সাতটি দল অংশ নিচ্ছে । দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

প্রতিটি দল লিগ পর্বে ছয়টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। সূচি অনুযায়ী, ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, নাসির হোসেন, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান ও এনামুল হক জুনিয়র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION