1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশের নারী হকি দল - Bangladesh Khabor
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জিয়া উদ্যানে বৃক্ষরোপন-ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্ত করেন প্রধানমন্ত্রী আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির দুই বছরের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে হুমায়ুন কবিরের সই তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা বিচারকের খাস কামরায় ডেকে পুলিশের এসআইকে মারধরের অভিযোগ বিদ্যুৎ ও গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে : প্রতিমন্ত্রী আব্দুল বারী গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশের নারী হকি দল

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী হকি দল উইমেনস জুনিয়র এএইচএফ কাপের চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার ওমানের মাস্কাটে ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারায় তারা। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি বাংলাদেশ।

এই জয় বাংলাদেশের নারী হকির ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা। এর আগে ২০২৪ সালে অনূর্ধ্ব-২১ দল এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল। সেই ফলাফলের সুবাদে তারা জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে।

পাঁচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে ওঠে অপরাজিত থেকেই। গ্রুপ পর্বেও কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফাইনালেও দুর্দান্ত খেলে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ।

ম্যাচের ১৫ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন রিয়া। পরে তাকে টুর্নামেন্টের ‘রাইজিং স্টার’ ঘোষণা করা হয়। এর চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা ইমা।

এরপর বাকি তিন কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধান ধরে রেখেই শিরোপা জেতে বাংলাদেশ। ফাইনাল সেরা খেলোয়াড়ের পুরস্কার পান অধিনায়ক শারিকা রিমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION