1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় চলছে বালু উত্তোলনের মহোৎসব ড্রেজার ব্যবসা জমজমাট - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

কোটালীপাড়ায় চলছে বালু উত্তোলনের মহোৎসব ড্রেজার ব্যবসা জমজমাট

  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৬১২ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলছে অবৈধ বালু উত্তোনের মহোৎসব । এতে ড্রেজার ব্যবসা চলছে জমজমাট । উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিলে, পুকুরে . মৎস্য ঘেরে চলছে ড্রেজার। বিশেষ করে উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে- সোনাখালী, ফুলবাড়ী, ভেন্নাবাড়ী, তালপুকুরিয়া,বানারজোড়,নয়াকান্দি,পিনজুরী, তরুর বাজার, দেওপুরা,হিজলবাড়ী,বান্ধাবাড়ী,নাগড়া,কলাবাড়ী,নলুয়া,চকপুকুরিয়া,ছিকটীবাড়ী,কুশলা ,আমতলী, ভুয়ারপাড়, হরিনাহাটী সহ উল্লেখিত জায়গায় চোখে পড়ার মতো নিয়মিত চলছে বালু উত্তোলন । সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব জায়গায় চলছে বালু উত্তোলনের হিড়িক ।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের অভিযানে বালু উত্তোলন কিছুটা কমলেও পুনরায় আবার বেড়ে যায় । ড্রেজার মালিক – গচাপাড়ার বিপুল মন্ডল , কাবির শেখ ,আমবাড়ীর চৈতন্য গাইন ,বানারজোড়ের আনিস হাওলাদার , উনশিয়ার সিদ্দীক তালুকদার, নাগড়ার আবু সাইদ এই প্রতিবেদককে জানান-– আমাদের ড্রেজার মালিকদের সমিতি আছে , আমরা সমিতির আওতায় ড্রেজার চালাই । অনেকেই জানান- বালু উত্তোলনের কারনে ফসলী জমি সহ বাড়ী –ঘর ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি বিবেচনার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্ত-ভূগীরা।

বান্ধাবাড়ী ইউনিয়ন তহসিলদার ইলিয়াস হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমার জানা নাই , জানলে সাথে সাথে ড্রেজার চলা বন্ধ করার চেষ্টা করি।
সাদুল্লাহপুর ইউনিয়ন তহসিলদার অসীম কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- ড্রেজার চালানোর বিষয়টি আমার জানা নেই। কান্দি ইউনিয়ন তহসিলদার সমীর বাবু জানান- ড্রেজার চলার ব্যাপারে আমার কাছে কোন খবর নেই। অন্যান্য তহসিলদারাও ড্রেজার চালানোর বিষয়টি না জানার ভান করে এড়িয়ে যান। বিভিন্ন এলাকার বিজ্ঞ মহল জানান- ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্থ হচ্ছে, এক সময় বড় ধরণের ক্ষতির সম্মুখীন হব আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION