1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দিলশানের ব্যাট সেই আগের মতোই আছে! - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

দিলশানের ব্যাট সেই আগের মতোই আছে!

  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৮২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

দিলশানের বয়স বাড়লেও তার ব্যাটের বয়স হয়তো বাড়েনি। পঁয়তাল্লিশে ছুঁই ছুঁই ‘বুড়ো’ এই লংকান তারকার ব্যাটের ‘শান’ আজও কমেনি।২০১৬ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দিলশান দীর্ঘদিন পর খেলতে নেমে ভারতের মাঠে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন। তার ব্যাটে ভর করে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলংকা লিজেন্ডস ক্রিকেট দল।

এই জয়ে চার খেলায় ১২ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে উঠে গেল ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলটি। শ্রীলংকার চেয়ে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত। দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে সবার নীচে পড়ে আছে মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ।  সোমবার ভারতের রায়পুরে আগে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ৮৯ রানে অলআউট জন্টি রোডসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।

মামুলি স্কোর তাড়ায় ১৩.২ ওভারেই জয়ের বন্দরে নোঙর ফেলে শ্রীলংকা। ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ৮ রানে ফেরেন লংকান কিংবদন্তি ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া।এরপর উপল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দিলশান। ৪০ বলে সাতটি চারের সাহায্যে অপরাজিত ৫০ রান করেন তিনি। ৩১ বলে ২৭ রান করেন উপল থারাঙ্গা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION