1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে কর্মক্ষেত্রে যোগদানের দাবিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

গোপালগঞ্জে কর্মক্ষেত্রে যোগদানের দাবিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৭৬ জন পঠিত

স্টাফ রিপোটার,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬শ ৫০জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্রুত যোগদান করানোর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমন্বয় কমিটির এ কর্মসূচীতে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের চার জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন। সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের ওপর ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনকারীরা যোগদানের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় বক্তব্য রাখেন, মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব ইমাম হাসান রনি, মেহেদী হাসান, রনি হালদার, সাইফুল ইসলাম, মো. শাহপরাণ, ইমরুল ইমন, সোহাগ মিয়া ও নাজমুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির ৩ বছর ও তালিকা প্রকাশের এক বছর অতিবাহিত হলেও ১ হাজার ৬শ ৫০ জন নির্বাচিত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এখনো কর্মক্ষেত্রে যোগদান করতে পারেননি। নিয়োগপ্রাপ্ত এ সকল কর্মকর্তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আগামী ৭ দিনের মধ্যে এসব কর্মকর্তাদের যোগদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION