1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মহিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

মহিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১২১৩ জন পঠিত
কুয়াকাটা থেকে মোঃ জাহিদ, 
পটুয়াখালীর মহিপুর থানা সদরের ইউসুফপুর নামক স্থানে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ রুবেল (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (৮ মার্চ) সকাল ৮ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, নিহত রুবেল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গতরাত ১০ টার দিকে তিনি যাত্রী নিয়ে পটুয়াখালী যান। ধারণা করা হচ্ছে, পটুয়াখালী যাত্রী পৌঁছে দিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি নিহত হন।

নিহত রুবেল কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। এ রিপোট লেখার পূর্ব পর্যন্ত তার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মহিপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION