1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু’র সমাধিতে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকা পরিবারের শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

বঙ্গবন্ধু’র সমাধিতে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকা পরিবারের শ্রদ্ধা নিবেদন

  • Update Time : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৮০ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকা পরিবার। ৪ মার্চ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে উক্ত পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ টুঙ্গিপাড়ার পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকলে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স সংলগ্ন বিজয় রেস্ট হাউসে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক হাফিজুর রহমান লেবু ও কাজী মোঃ ওহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ সহ আরো অনেকে। এসময় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের বার্তা সম্পাদক কে এম সাইফুর রহমান, সাংবাদিক বায়েজিদ হোসেন, মোঃ হাবিবুল্লাহ সহ জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION