1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সিলেট জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সিলেট জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৮ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ কে এম সাইফুর রহমান, 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসির উদ্দিন খান সংগঠনের সকলকে নিয়ে শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, এ্যাড. শাহ ফরিদ আহমদ, এ্যাড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবীর, এ্যাড. শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মো.আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলি সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ। এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু লাইস মোল্যা, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম খালিদ, যুবলীগ নেতা মোঃ ইমরান মোল্যা, ছাত্রলীগ নেতা শেখ হামীম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION