1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব নিলেন টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দ - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব নিলেন টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দ

  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি ঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য শপথ গ্রহণকারী টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল নির্বাচিত সকল কাউন্সিলর বৃন্দ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ-এর পাবলিক প্রসিকিউটর শেখ মোশফেক কবির, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, আওয়ামীলীগের প্রবীণ নেতা এবং মেয়য়ের শ্বশুর অলিদ শেখ, মেয়র পুত্র শেখ নিজামুল হক আরাফ, নবনির্বাচিত কাউন্সিলর (সংরক্ষিত আসন) রচনা বেগম, কুলসুম বেগম, পাপিয়া বেগম, কাউন্সিলর (সাধারণ আসন) মোঃ আলমগীর হোসেন, কাজী দেলোয়ার হোসেন, মঈনুল ইসলাম অপু, কাজী আরিফুজ্জামান, কাজী ফখরুল আলম, মোঃ ফায়েক শেখ, মোঃ চান মিয়া শেখ, মোঃ কেরামত মোল্লা, মোঃ নাসির শেখ, পৌর সচিব মোঃ জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর, টুঙ্গিপাড়া পৌরসভার সম্মেলন কক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান নবনির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক (টুটুল) সহ সকল কাউন্সিলরবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ করান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION