1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১

  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১৫ জন পঠিত

স্টাফ রিপোটার, 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

২১ ফেব্রুয়ারি (রোবার) রাত ১২.০১ মিনিটে গোপালগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্হ্য বিধি অনুসরণ করে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসমূহ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করবেন।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এর আগে ২০ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা ও আল্পনা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।

এছাড়াও শনিবার সকাল ৯ টায় জেলা শিশু একাডেমিতে আবৃত্তি ও দেশাত্মবোধ গানের প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।

সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে স্ব স্ব প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে সকল ভাষা শহীদের আত্মার শান্তি কামনা করে নিজ ব্যবস্হাপনায় প্রার্থনার আয়োজনও করবেন। গোপালগঞ্জ নজরুল লাইব্রেরী প্রাঙ্গনে ১৪ হতে ২১ ফেব্রুয়ারি, (সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা) পযন্ত বইপড়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

এছাড়া জেলা তথ্য কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম গণমাধ্যমকে জানান, জেলা তথ্য অফিসের আয়োজনে ‘২১ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যা ৬ টা হতে রাত সাড়ে ৮ টা পর্যন্ত শেখ রাসেল শিশুপার্ক চত্বরে তথ্যচিত্র প্রদর্শন করবে এবং শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ঐদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিনব্যাপি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION