1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন - Bangladesh Khabor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা গোপালগঞ্জে একমাস ধরে বন্ধ পাচুড়িয়া ব্রিজের নির্মাণ কাজ, ভোগান্তিতে শহরবাসী দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

কোটালীপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৪১ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জসীম উদদীন শেখ, কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিময় রায়, কোটালীপাড়া পাবলিক ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুরেশ দাস এবং সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ ধারণ করার সুযোগ করে দিতেই এ ধরনের আয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নজরুল বিষয়ক এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করবে।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কবি। তাঁর কবিতা ও গান মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস জুগিয়েছে। নজরুলের সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করতে হবে। নজরুলের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের পরিবেশনায় নজরুলের কালজয়ী গান ও কবিতায় শিল্পকলা একাডেমি চত্বর হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও দর্শনার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য, সংগীত, জীবন ও দর্শন সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানোই মূল লক্ষ্য।

# কামরুল হাসান , ৩১.০৮.২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION