1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ঘাতকের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ - Bangladesh Khabor
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ঘাতকের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৮ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত জমির হোসেন ওরফে জনির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার সকালে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে অভিযুক্ত জমির হোসেনকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়রা জানান, গত ১০ আগস্ট সোমবার ভোরে পলাশবাড়ীর গিরিধারীপুর এলাকায় তোতা মিয়ার ভাড়া বাসায় স্ত্রী শ্রাবণী আক্তারকে হত্যার উদ্দেশ্যে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন জমির হোসেন (জনি)।
পরে আশঙ্কাজনক অবস্থায় শ্রাবণীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে পলাশবাড়ী থানার সেকেন্ড অফিসার জুয়েল সরকার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION