1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে সড়কে  ইজিবাইক রাখা নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩৫ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

কাশিয়ানীতে সড়কে  ইজিবাইক রাখা নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩৫

  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৬ জন পঠিত

স্টাফ রিপোটার, 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে ইজিবাইক রাখা নিয়ে  দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ ৪৫ জন আহত হয়েছেন।এ সময় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি, রাবার বুলেট বর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।রোববার দুপুরে উপজেলার রাজপাট ইউনিয়নের চৌরঙ্গী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, চৌরঙ্গী মোড়ে সড়কের উপর ইজিবাইক রাখাকে কেন্দ্র করে রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার মুন্সী ও ইজিবাইক চালক বরইহাট গ্রামের আরমান সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডের ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মোল্যা ও সহ-সভাপতি আবুল বাশার মুন্সীর সমর্থক দু’পক্ষে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাজপাট, বরইহাট, দৈহিসার, বড়বাহিরবাগ, বরইহাট ধোপাপাড়া শুক্তাগ্রাম, নাটগ্রামের লোকজন রামদা, ঢাল, সড়কি, টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কাশিয়ানী থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উভয়পক্ষের উত্তেজিত লোকজনের ছুঁড়া ইটের আঘাতে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমানসহ ৬ পুলিশ সদস্য ও অন্তত ৪৫ গ্রামবাসী আহত হয়েছেন আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২৩জনকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION