1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু’র সমাধিতে নবনিযুক্ত হিসাব মহানিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলামের শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু’র সমাধিতে নবনিযুক্ত হিসাব মহানিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলামের শ্রদ্ধা নিবেদন

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩০ জন পঠিত

স্টাফ রিপোটার, 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত হিসাব মহানিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম। শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের, ১৯৭৫ —এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) মোঃ আজিজুল হক, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন)
বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মোঃ আনিছুর রহমান, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ঢাকা) সেলিনা রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম সহ জেলা ও উপজেলা হিসাবরক্ষণ অফিসের অন্যান্য কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে হিসাব মহানিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও সকলকে নিয়ে সমাধিসৌধ কমপ্লেক্স ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় পরিদর্শনে গেলে সেখানে তাকে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাগণ ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION