1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি - Bangladesh Khabor
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১৯ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ গোল জয় পায় আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে শেষ ষোলোতে উঠে গেলে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

কেপ ভার্দের বিপক্ষে জয়ের পর জয়ের চেয়ে বেশি আলোচনা হচ্ছে ম্যাচ পরবর্তী এক দৃশ্য নিয়ে। ম্যাচ শেষে ইন্টারভিউ দেওয়ার সময় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি স্বদেশি একজন নারী সাংবাদিক সোফি মার্টিনেজের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, মেসির মুখে শোনা যায় এক মজার মন্তব্যও। যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সোফি মার্টিনেজের সঙ্গে আলিঙ্গনের পর মেসি বলেন, ‘এরপরও তারা বলবে যে, আমি তোমাকে শুভেচ্ছা জানাই না। আমি যদি তোমার দিকে তাকাই, তারা বলে আমি নাকি আসলে তাকাইনি। এখন আমি যদি তোমার দিকে তাকাই, তার মানে আমি তাকাচ্ছি। আর যদি শুভেচ্ছা জানাই, তবে তার মানে আমি শুভেচ্ছা জানাচ্ছি।’

মেসির এমন আচমকা মন্তব্য শুনে সোফি নিজেও হেসে ফেলেন এবং পরিস্থিতি সামলে নিয়ে বলেন, ‘আপনার এই কথার জন্য ধন্যবাদ। এবার চলুন আমরা যা সবচেয়ে ভালো পারি সেই কাজে ফিরে যাই।’ এরপর তিনি ম্যাচ নিয়ে পেশাদার প্রশ্ন শুরু করেন।

ফুটবল ভক্ত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, মেসির এই নাটকীয় ও কৌতুকপূর্ণ আচরণের পেছনে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের দুজনকে নিয়ে করা কিছু নোংরা মন্তব্যের জবাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION