1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১,তদন্ত কমিটি গঠন - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাবার বিতরণ কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম

শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১,তদন্ত কমিটি গঠন

  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১২ জন পঠিত

গাজীপুর থেকে এস.এম দূর্জয়,

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন।এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ এস এম কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে কারখানার হাইড্রোজেন পার অক্সাইড প্ল্যান্ট পুড়ে গেছে।এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টায় আগুন লাগা সাত তলা ভবনের নিচতলায় ঐ মরদেহটি পাওয়া যায়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। আলমগীর হোসেন (৩০) নামে ওই ব্যক্তি কারখানার শ্রমিক বলে জানিয়েছেন তিনি।নিহত আলমগীর শ্রীপুর পৌর উজিলাব এলাকার বাসিন্দা।ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগে কারখানার জিএম (এডমিন) মো.আছিবুর রহমান সাংবাদিকদের জানান, এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।আহতদের উন্নত চিকিৎসা চলছে। তবে কেউ গুরুতর আহত হয়নি।অপরদিকে কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছেন জেলা প্রশাসক এস এম, তরিকুল ইসলাম।গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION