1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মরোক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রাটা সুখকর হয়নি ব্রাজিলের। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচের ইতি টেনেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর আগেই ফিফা থেকে সুখবর পেয়েছে ব্রাজিল। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সবশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে নেইমারদের দল।

বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স। বিপরীতে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে স্পেন।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও র‌্যাঙ্কিংয়ে লাভ হয়েছে ব্রাজিলের। ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের পর পয়েন্ট হারিয়ে পর্তুগাল পাঁচ থেকে সাত নম্বরে নেমে যাওয়ায় এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে সেলেসাওরা। একইভাবে ব্রাজিলের বিপক্ষে ড্র করায় এক ধাপ উন্নতি করে ছয় নম্বরে জায়গা পেয়েছে মরক্কো।

শীর্ষ দশেও এসেছে পরিবর্তন। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, আর বেলজিয়াম নেমে গেছে দশে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস অবশ্য আগের অবস্থানই ধরে রেখেছে, তারা যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থানে অবস্থান করেছে।

তবে টেবিলের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনা আগের মতোই এক নম্বরে রয়েছে। লিওনেল মেসির দল আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর তাদের পয়েন্ট বাড়ালেও তাদের অবস্থান অক্ষুণ্ণ রয়েছে। আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৯.০৬, আর দুই নম্বরে থাকা ফ্রান্স মাত্র দুই পয়েন্ট পিছিয়ে।

অন্যদিকে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে উঠে এসেছে ১১ নম্বরে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা করে নিয়েছে ১৩ নম্বরে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হারার পর ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে এখন ১৪ নম্বরে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছে। জাপানও এক ধাপ উন্নতি করে এখন ১৭ নম্বরে। ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে পৌঁছেছে ৪৩ নম্বরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION