1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী আড়াইহাজারে কবি নজরুল এন্ড কলেজের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন আড়াইহাজারে পৌরসভায় গাড়ি বহরে শোডাউন বের করেন মেয়ের পদপ্রার্থী ইউসুফ আলী ভুইঁয়া আমি চাইব না বাংলাদেশে আর গুম হোক: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর জয়পুরহাটে বিএনপি নেতা ছুরিকাঘাতের দায়ে প্রধান শিক্ষক গ্রেপ্তার  গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন সোনারগাঁয়ে ১৬শত অবৈধ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড  কোটালীপাড়ায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান

কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ

  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৭ জন পঠিত

কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৯নং পু্ইশুর ইউনিয়নের পুইশুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে সত্তোরোর্ধ্ব বয়োঃবৃদ্ধ চাচা ও আপন ভাতিজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহতরা বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের পুইশুর গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (৪৬) এর ওপর গত বৃহস্পতিবার ঈদের দিন (২৮ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে হামলার এ ঘটনা ঘটে। তিনি মোড়ের একটি চায়ের দোকানে যাওয়ার পথে হামলার শিকার হন বলে অভিযোগ করেন।

আহত রিয়াজ মোল্লা জানান, তাদের এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। কিছুদিন আগে তার পুকুর থেকে ইলেকট্রিক শক লাইটের মাধ্যমে মাছ চুরির সময় কয়েকজনকে হাতেনাতে ধরার পর তিনি কাশিয়ানী থানায় মাছ চুরির একটি মামলা দায়ের করেন। সেই মামলার জেরে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছিলো।

তার অভিযোগ, ঘটনার দিন লাভলু মোল্লার নেতৃত্বে তার ছেলে গণি মোল্লা, ইয়াসিন সিকদার, ইসরাইল সিকদার সহ আরো ৪-৫ জন দেশীয় অস্ত্র, দা, ছুরি, লাঠি ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এদিকে, ভাতিজার ওপর হামলার খবর শুনে স্থানীয় মসজিদ থেকে ঘটনাস্থলে সত্তোরোর্ধ্ব চাচা ওমর আলী মোল্লা দ্রুত বাঁচাতে গেলে তার হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে ওমর আলী মোল্লাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তিনিও গুরুতর আহত হন।

পরে স্বজনেরা আহত দু’জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION