1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমিনুল ইসলামের ব্লক লিস্টে তামিম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর চিকিৎসক শূন্য, ভোগান্তিতে রোগীরা জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ

আমিনুল ইসলামের ব্লক লিস্টে তামিম

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেট ইতিহাসের অধিনায়কদের সম্মানিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের এই ভিন্নধর্মী মিলনমেলায় আসেননি আমিনুল ইসলাম বুলবুল, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাসহ কয়েকজন।

বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম জানিয়েছেন সবার সঙ্গেই তিনি যোগাযোগ করেছিলেন। কিন্তু সাবেক বিসিবি প্রধান আমিনুল ইসলাম তাকে ব্লক করে রেখেছেন, তাই বিষয়টি তিনি তাকে জানাতে পারেননি।

‘ক্যাপ্টেন্স কার্ড’ অনুষ্ঠানে তামিম বলেন,  এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সঙ্গেই যোগাযোগ করেছি আমি। আমি মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি।তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে।

অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তামিম বলেন, এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন। এটা সবসময় বিসিবিতে আপনাদের জন্য থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অসীম।

দেশের মোট ৩২ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন।  ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৫ জন নারী অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সদ্য বিদায়ী বিসিবি প্রধান আমিনুল, ছিলেন না মাশরাফি, সাকিব, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও ফারুক আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION