1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের চলমান কাজের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের চলমান কাজের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪২৯ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া ঘরের চলমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ উসমান গনি, গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার দীনেশ সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন সাহা, গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হক মুন্না, এসএম নজরুল ইসলাম, সৈয়দ অছিকুজ্জামান, শেখ মোস্তফা জামান, মাহমুদুর রহমান, কে এম সাইফুর রহমান সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  শনিবার (২৩ জনুয়ারি) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের সকল উপজেলায় প্রায় ৬৬,১৮৯টি গৃহহীন পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে ঘর উপহার দিবেন। যা বিশ্বে একটি নজিরবিহীন ও ঐতিহাসিক ঘটনায় রূপান্তরিত হতে চলেছে। বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্বেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সহ এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। গোপালগঞ্জে এ কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলা সহ ৫ উপজেলায় সদ্য নির্মিত ৭৮৭টি ঘর ৭৮৭টি গৃহহীন পরিবারের মাঝে বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছে। গোপালগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র দিকনির্দেশনা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাগণের সার্বিক তত্ত্বাবধানে এই ঘরের নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শনিবার মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব ঘরগুলো গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION