1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে শেখ সেলিম এমপি’র পক্ষে ব্যবসায়ী মাহাতাব হোসেন চৌধুরীর শীতবস্ত্র বিতরণ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে শেখ সেলিম এমপি’র পক্ষে ব্যবসায়ী মাহাতাব হোসেন চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৬০ জন পঠিত

স্টাফ রিপোটার,

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি’র মানবিক আহবানে সাড়া দিয়ে শুক্রবার সকালে রাজধানী ঢাকায় গার্মেন্টস ব্যবসায়ী ও সমাজসেবক, পাইককান্দি ইউনিয়নের কৃতি সন্তান মাহাতাব হোসেন চৌধুরী তার ব্যক্তিগত অর্থায়নে নিজ বাড়ি চৌধুরী মহল থেকে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেন। স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়নের সকল ওয়ার্ডের প্রায় দুই হাজার পরিবারের মাঝে এ শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণের সযয় তিনি বঙ্গবন্ধু কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া চান এবং ভবিষ্যতে সেবক হিসেবে ইউনিয়নবাসীর বিপদে-আপদে পাশে থাকারও আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী ও শেখ সেলিম এমপি’র আহবানে সাড়া দিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশে ঘরে থাকা অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে তিনি ভূূয়সি প্রশংসা অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION