1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জের সদ্য প্রয়াত উলপুর ইউপি চেয়ারম্যানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের সদ্য প্রয়াত উলপুর ইউপি চেয়ারম্যানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৮২ জন পঠিত

স্টাফ রিপোটার,

গতকাল বাদ জুম্মা উলপুর ইউনিয়নের সদ্য প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান এম. মাসুদ আলী স্বপনের রুহের মাগফেরাত কামনায় জেলা শহরের মোহাম্মদপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গনমান্য লোকজন শরীক হন। মরহুম এম. মাসুদ আলী স্বপন উলপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে এক যুগের বেশী সময় দায়িত্ব পালন করেন। তার বড় ভাই মোঃ মাহমুদ কবির আলী দৈনিক জবাবদিহি’র জেলা প্রতিনিধি এবং তার মেঝ ভাই গোপালগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এম. মাহবুব আলী সোহেল। মরহুমের পিতা এম. মনসুর আলী ও পিতামহ মোঃ এরফান আলী দীর্ঘকাল উলপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার পিতা এম. মনসুর আলী বর্তমান জেলা বিএনপি’র সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। মরহুম এম. মাসুদ আলী স্বপনের রূহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। উল্লেখ্য, উলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মাসুদ আলী স্বপন গত বুধবার সকালে খুলনা সার্জিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION