1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাহারোলে প্রধানমন্ত্রীর উপহারের ১৩৯টি বাড়ি হস্তান্তরের অপেক্ষায় - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

কাহারোলে প্রধানমন্ত্রীর উপহারের ১৩৯টি বাড়ি হস্তান্তরের অপেক্ষায়

  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৩৯৬ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়,

দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ১৩৯টি আধা পাকা ঘরের বন্দোবস্ত দেওয়া হয়। ইতিমধ্যে ঘর গুলো নির্মাণের কাজ শেষ পর্যায়ে হস্তান্তরের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো হস্তান্তর করবেন প্রকৃত ভূমিহীন পরিবারের কাছে। কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, উপজেলায় ২ কোটি ৩৭ লক্ষ ৬৯ হাজার টাকা বরাদ্দে ১৩৯টি আধাপাকা ঘড় নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণ বাবদ ব্যয় ১ লক্ষ ৭১ হাজার টাকা। তিনি আরো জানান, ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবার ২ শতক জমি সাথে টিনসেড আধাপাকা বাড়ি পাচ্ছে। দ্রুত নির্মাণ শেষ হওয়ায় গৃহহীনদের এই সব ঘড় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধা ভোগীদের মাঝে ঘরের চাবি, হস্তান্তরিত কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান ও ডিসিআর প্রদান করবেন। এই ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারের বরাদ্দকৃত আধাপাকা বাড়ি নির্মাণ শেষ হওয়ায় ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে হস্তান্তরের জন্য অপেক্ষা করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION