1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে খুলনা বিভাগের এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পরিদর্শন - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে খুলনা বিভাগের এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পরিদর্শন

  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৬৫ জন পঠিত

স্টাফ রিপোটার,

স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশ সকলেরই পছন্দনীয়। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায়-এ চাহিদা নিতান্তই যথার্থ হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক-এর উদ্যোগে জেলা এলজিইডি ভবন আধুনিক ও সুসজ্জিতকরণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান গতকাল শনিবার সরেজমিনে এসে উক্ত কাজ পরিদর্শন করেন। ভবনের সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করায় তিনি গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের অন্যান্য জেলায়ও এ আদলে পুরাতন ভবনগুলো সুসজ্জিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান ওইদিন দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এবং বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সফরসঙ্গী হিসেবে যশোর জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী, গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) পরিদর্শন করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION