1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে খুলনা জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে খুলনা জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৯২ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ’৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর ছোট ভাই, সাবেক জাতীয় ফুটবল খেলোয়ার ও ক্রীড়া সংগঠক শফিকুর রহমান গাজী (ছোটন), খুলনা আবাহনী ক্লাবের সাবেক ফুটবলার ও গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি আহম্মেদ আলী খান, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, সহ-সভাপতি সোহরাব আলী সানা, এ্যাড. বাদশা মিয়া, সাধারন সম্পাদক সুজিত অধিকারী, যুগ্ম-সাধারন সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন, সরদার আবু-সালেহ সহ খুলনা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রায় ২ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে খুলনা ৪ এবং ৬ আসনের মাননীয় সংসদ সদস্য সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION