1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে Icon দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ১ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮০ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত।

বাংলাদেশ ঠিক আগের ম্যাচেই শ্রীলংকাকে ১৬৮ রানে আটকে দিয়ে রান তাড়া করে জয় পেয়েছে। সেই জয় এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখিয়েছে। আজ ভারতকে হারাতে পারলে স্বপ্ন বাস্তবে রূপ নিবে।

টুর্নামেন্টের শুরু থেকে অপরাজেয় ভারত আজ ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে বেশ চাপে ছিল। তিন ওভারে ভারতের লাগাম ধরে রাখে বাংলাদেশ ক্রিকেট দল।

ইনিংসের প্রথম ৩ ওভারে ভারত ১৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। পরের তিন ওভারে ঝড় তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল।

নাসুম আহমেদের করা চতুর্থ ওভারে ২১ রান আদায় করে ভারত। পঞ্চম ওভারে মোস্তাফিজ খরচ করেন ১৭ রান। ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনও ১৭ রান খরচ করেন।

পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে ৭২ রান স্কোর বোর্ডে জমা করে।

সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে খরচ করেন ৪ রিশাদ হোসেন। দ্বিতীয় ডেলিভারি ওয়াইড দিয়ে পরের বলে শুভমান গিলের উইকেট তুলে নেন রিশাদ। তার আগে ১৯ বলে দুই চার আর এক ছক্কায় ২৯ রান করেন শুভমান গিল।

এরপর নমব ওভারে বোলিংয়ে এসে রিশাদ ফেরান নতুন ব্যাটসম্যান শিবম দুবেকে।

১১.১ ওভারে দলীয় ১১৪ রানে রান আউট হয়ে ফেরেন অভিষেক শর্মা। তার আগে মাত্র ৩৭ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৫ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। তাকে রান আউটের ফাঁদে ফেলেন মোস্তাফিজ।

অভিষেক শর্মা আউট হওয়ার পর থেকে বেশ চাপের মধ্যে পড়ে যায় ভারত। ১০ ওভারে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৬ রান। খেলার এমন অবস্থায় মনে হয়েছিল স্কোর হয়তো ২০০ ছাড়িয়ে যাবে।

তবে বাংলাদেশ এরপর ভারতের লাগাম টেনে রাখতে সক্ষম হয়। ১২তম ওভারে মাত্র ২ রান খরচ করে মোস্তাফিজুর রহমান ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করেন।

শেষ বলে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করেন। তার কারণেই ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION