1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাশরাফির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুলতান একাদশ - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

মাশরাফির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুলতান একাদশ

  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৩৯৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেটার মাশরাফি মুর্তজা আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুলতান একাদশ। মঙ্গলবার ফাইনাল শেষে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। চ্যাম্পিয়ন দলকে তিন লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে দুই লাখ টাকা ও ট্রফি দেওয়া হয়।

টুর্নামেন্টে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একাদশ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ, চিত্রশিল্পী এসএম সুলতান একাদশ, চারণ কবি বিজয় সরকার একাদশ এবং জারি শিল্পী মোসলেম উদ্দিন একাদশ অংশগ্রহণ করে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এমপি মাশরাফি মুর্তজা, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION