1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে এলজিইডি’র আওতাভুক্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে এলজিইডি’র আওতাভুক্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা

  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪৮৮ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জে এলজিইডি’র আওতাভুক্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ এলজিইডি’র সম্মেলন কক্ষে জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান। এলজিইডি অধিদপ্তরের সদ্য সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস মন্ডলের সঞ্চালনায় পর্যালোচনা সভায় প্রকল্প পরিচালক মোঃ আবু সাঈদ, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবির, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলাম,

মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, সহকারী প্রকৌশলী রবিউল হোছাইন এলজিইডি’র আওতাভুক্ত ঠিকাদার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প গুলোতে কঠোর তদরকি নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এর আগে সকালে এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি এলজিইডি কর্তৃক টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION