1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রেকর্ডগড়া বোলিংয়ে সুখবর পেলেন মিরাজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে Icon দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ১ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

রেকর্ডগড়া বোলিংয়ে সুখবর পেলেন মিরাজ

  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৭১৬ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে দল হারলেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন মেহেদী হাসান মিরাজ। তার রেকর্ড গড়া বোলিংয়ের প্রতিফলন পড়েছে র‍্যাংকিংয়ে।

টেস্ট বোলারদের মধ্যে এগিয়েছেন তিনি। চার ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ২৬তম স্থানে আছেন মিরাজ। বুধবার পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করে আইসিসি।

সিলেটে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে শেষের ৫ উইকেট একাই নেন মিরাজ। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারেই আঘাত হানেন তিনি। চমৎকার বোলিংয়ে সেবারও তার শিকার ৫ উইকেট।

তৃতীয়বার এক টেস্টে অন্তত ১০ উইকেট পান অভিজ্ঞ অফ স্পিনার। দেশের আর কারও নেই এই কীর্তি। ম্যাচে দুবার করে ১০ উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

মিরাজের নতুন উচ্চতা ছোঁয়ার ম্যাচে অবশ্য বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে দেয় জিম্বাবুয়ে।

টেস্ট বোলারদের মধ্যে আগের মতো সবার উপরে ভারতের জাসপ্রিত বুমরাহ। আর ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষে ইংল্যান্ডের জো রুট।

সিলেটে দুই ইনিংসে যথাক্রমে ৫৬ ও ৪৭ রান করে মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে আছেন ৪৮তম স্থানে। দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করে জাকির আলির উন্নতি ১০ ধাপ, আছেন ৫০ নম্বরে।

সিলেটে দুই ইনিংসে ৪০ ও ৬০ রান করে চার ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আছেন ৫২ নম্বর পজিশনে। ১৪ ও ৩৩ রান করে মাহমুদুল হাসান জয় পাঁচ ধাপ এগিয়ে এখন ৯৫ নম্বরে।

টেস্ট অলরাউন্ডারদের মধ্যে যথারীতি চূড়ায় ভারতের রাভিন্দ্রা জাদেজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION