1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জে কেক তৈরী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জে কেক তৈরী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪৭৩ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কেক তৈরী প্রতিযোগিতা-২০২০ সম্পন্ন ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে ব্যতিক্রমধমী এ প্রতিযোগিতার উদ্যোক্তা জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিজে উপস্থিত থেকে কেক তৈরি প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী প্রতিযোগীদেরকে উপহার সামগ্রী এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল উদ্যোক্তাকে শান্তনা পুরস্কার প্রদান করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ ওসমান গনি, সিনিয়র সহকারী কমিশনার দীনেশ চন্দ্র সরকার ও মোঃ রনি আলম নূর,

ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) মিলন সাহা, প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬ জন নারী উদ্যোক্তা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যতিক্রমধর্মী এ আয়োজনের পথিকৃৎ জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজে নারীদেরকে আরো আত্মপ্রত্যয়ী ও সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে তাদের এ ক্ষুদ্র প্রয়াস। চাকুরীর পিছনে না ছুটে প্রত্যেক উদ্যোক্তাই ঘরে বসে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু কেক তৈরি করে একেকজন হতে পারেন সফল উদ্যোক্তা। এতে সংসারে আয়েরও একটি পথ তৈরি হলো। অপরদিকে সমাজে সে নিজেকে আরো আত্মপ্রত্যয়ী হিসেবে মনে করবে। এই উদ্যোগে সাড়া দিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীর সকল নারী উদ্যোক্তাকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION