1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৭৮ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নামার আগে হার্ট অ্যাটাক হয় তার। এরপর দেশেই দুটি হাসপাতালে চিকিৎসা চলে তামিমের। এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা হয় তামিমের। সেখানে তার হার্টে রিং পরানো হয়। এরপর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন থাকার পর ঈদের আগে বাসায় ফিরে যান তামিম।

এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম। শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে গেছে। এরই মধ্যে তামিমের সিঙ্গাপুরের ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন তিনি।

তামিমের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ঢাকায় যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তামিম, সে হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর আমাদের কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন।’

তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, ‘তামিম এখন আশঙ্কামুক্ত, তবে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION