1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় স্ত্রীর দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

কোটালীপাড়ায় স্ত্রীর দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান

  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৬৯৫ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ত্রীর দাবিতে স্বামীর বাড়ি অবস্থান করছে এক নববধূ । গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কয়খা গ্রামে এ ঘটনা ঘটে । সরজমিনে জানা যায় , এলাকার দ্বীন ইসলাম গাজীর ছেলে শফিকুল ইসলাম বাপ্পী ( ২২) এর সাথে একই গ্রামের জাকির হোসেন গাজীর মেয়ে ইতি খানম ( ২০) দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিল । গত ২৫.০৬.২০১৯ ইং তারিখে বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয় গোপালগঞ্জে তাদের বিবাহ সম্পন্ন হয় । যাহার রেজিষ্টিশন নং – ৩৬১ । দু জনের লেখাপড়ার সুবাদে বিয়ের বিষয়টি গোপান রাখে উভয়ের পরিবার। এ ঘটনায় একাধিকবার সালিশ দরবার বসে এলাকায় ।

গত ১৩ ডিসেম্বর স্বামী বাপ্পী আদালতের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠায় নববধূকে । অপর দিকে বাপ্পীকে ফের বিয়ে দেবার উদ্দেশ্যে পাত্রী খোজতে থাকে তার বাব – মা । খবর পেয়ে ঘটনার রাতে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূনরায় সালিশ বসে । উক্ত সালিশে ছেলে পক্ষ হাজির না হওয়ায় মেয়েকে স্বামীর বাড়িতে দিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত হয় । সাবেক মহিলা ইউপি সদস্য রেখা পারভীন , পারুল বেগম , মরিয়াম বেগম , পলাশ সিকদার সাংবাদিকদের বলেন -পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ , ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, কাউন্সিলর আলম গাজী , কাউন্সিলর আক্তার উজ্জামান , সাবেক কাউন্সিলর স্বপন , জয়নাল মিয়া সহ সালিশগণ মেয়েটিকে স্বামীর ঘরে উঠিয়ে দেয়ার জন্য আমাদের সঙ্গে পাঠিয়েছেন , এসে দেখি ঘরের দরজা বন্ধ্।

এ ব্যাপারে ইতি খানম সাংবাদিকদের বলেন – শফিকুল ইসলাম বাপ্পী আমাকে বিয়ে করেছে, কয়েকদিন পূর্বে সে ডিভোর্স লেটার পাঠিয়েছে , আমি আমার স্বামীর ঘর করতে চাই , যদি সে আমাকে গ্রহণ না করে তাহলে আত্মহত্যা করব । ইতি খানমের পিতা জাকির হোসেন গাজী জানান-আমার মেয়েটি যেনো শান্তিতে স্বামীর ঘর করতে পারে , সরকারের কাছে আমি এটা চাই। এ বিষয়ে শফিকুল ইসলাম বাপ্পীর পিতা দ্বীন ইসলাম গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-বাপ্পী তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে , মেয়েটি আমার বাড়িতে এসে উঠেছে , এখন এলাকার মুরাব্বিরা যে সিদ্ধান্ত নিবে সেটাই আমি মানবো ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION